রাজধানীর খিলগাঁওয়ে জামায়াত-শিবিরের ৫ কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে জিহাদি বই, বিস্ফোরক ও ককটেল উদ্ধারের দাবি করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ অভিযান চালায় খিলগাঁও থানা পুলিশ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানাধীন সি ব্লকের একটি ভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে ৫টি ককটেল, বিস্ফোরকদ্রব্য এবং গোলাম আযম, মওদুদী, মতিউর রহমান নিজামীর লিখিত ও দলীয় বিভিন্ন বইসহ ৫ জামায়াত-শিবিরকর্মীকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে তারা ওই বাসায় বসে নাশকতার পরিকল্পনা করছিলো।
এমকে





