ঢাকা মহানগর এলাকায় সব ধরনের ফানুস উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি।
আজ (শনিবার) বিকালে এক সংবাদ ব্রিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
ডিএমপি কমিশনার বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন অনুষ্ঠানে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গা থেকে আকাশে ফানুস উড়িয়ে দিচ্ছেন। এসব ফানুস কেরোসিন দ্বারা প্রজ্জ্বলিত হওয়ার কারণে অগ্নিকাণ্ড’সহ নানাবিধ দুর্ঘটনা হচ্ছে। মহানগরীতে ফানুস উড়ানো অব্যাহত রাখলে যে কোন সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।
আছাদুজ্জামান মিয়া বলেন, নিরাপত্তার স্বার্থে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের ফানুস উড়ানো নিষিদ্ধ করা হলো। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে। কেউ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এমবি





