গাইবান্ধার পলাশবাড়ীতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি রাইতিনড়াইল গ্রামের মৃত সাজু মাস্টারের ছেলে রেজাউল করিম লেবুকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকালে জেলার নাকাইহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুল বাহার জানান, ২০০৫ সালে রেজাউলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হয়। ওই মামলায় ২০১২ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। বিকালেই রেজাউলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এমআইএস।





