২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, আটকদের মধ্যে বিএনপির ৯ ও জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মী রয়েছেন।
তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মাসুদুর রহমান।
এমকে





