মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় বাস খাদে পড়ে ২ যাত্রী নিহত হয়েছেন।নিহতদের নাম ও এসময় কেউ আহত হয়েছেন কিনা জানা যায়নি।
শুক্রবার সকাল পৌনে ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গোলরা হাইওয়ের পুলিশের সার্জেন্ট মেহেদি হাসান জানান, আরিচা থেকে ঢাকাগামী পদ্মালাইনের একটি বাস সকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
ঢাকা, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ





