বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দুধল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান (৬৭) বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল ৭টায় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম মৃতের স্বজনদের বরাত দিয়ে জানান, সকাল ৭টার দিকে বাড়িসংলগ্ন মাছের ঘেরে যান হাবিবুর রহমান। সেখানে বিদ্যুতের তারে জড়িয়ে তিনি আহত হন। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি মারা যান।
এএইচ





