মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে আবার ১০ ফেরি বন্ধ হয়ে গেছে। তাই এখন মাত্র ৬টি ফেরি দিয়ে সার্ভিস সচল রাখতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
মাওয়া বিআইডব্লিউটিসির ম্যানেজার সিরাজুল হক জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পদ্মায় প্রচণ্ড ডেউয়ের কারণে গত ২ দিন ধরে ফেরি চলাচলে মারাত্মক বিঘ্নতার সৃষ্টি হচ্ছে। ডেউয়ের সাথে প্রতিযোগিতায় টিকটে না পেরে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের ১৬টি ফেরির মধ্যে সোমবার রাত ৯টা থেকে ৭টি ডাম্প ফেরি ও রাত সাড়ে ১১টা থেকে কে-টাইপ ফেরি বন্ধ করে দেয়া হয়েছে। এতে এ নৌরুটে ফেরি পারাপারে বার বার প্রতিবন্ধকার সৃষ্টি হচ্ছে।
ঘাটে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। এর আগে পদ্মায় প্রচণ্ড ডেউয়ের কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে বন্ধ হয়ে যাওয়া ডাম্প ফেরি দীর্ঘ ১৯ ঘণ্টা পরে সোমবার সকাল ৮টায় আবার চালু হয়েছে।
উল্লেখ্য রবিবার দুপুর ১টার দিকে ডেউয়ের কারণে ফেরি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হলে ৭টি ডাম্প ফেরি ও রাত ৮টার দিকে তিনটি কে-টাইপ ফেরিসহ মোট ১০টি ফেরি চলাচর বন্ধ করে দেয়া হয়। এসব ফেরিগুলো বন্ধ হয়ে যাওয়ায় মাওয়া ফেরি বহরে ফেরি স্বল্পতার সৃষ্টি হওয়ায় উভয় ঘাটে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে।
ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





