২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টা হরতালের শেষ দিনে ময়মনসিংহে মিছিল করেছে শহর শিবির।

মঙ্গলবার সকাল ৮টার দিকে শিবিরের শহর সেক্রেটারি রেজাউল করিমের নেতৃত্বে এ মিছিল বের হয়।

মিছিলটি শহরের ধুপাখলা মোড় থেকে শুরু হয়ে বদরের মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার, শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আল হেলাল তালুকদার,

হায়দার করিম, জেলা দক্ষিণ শিবিরের সেক্রেটারি ওয়ালীউল্লাহ মুজাহিদ, জেলা উত্তর শিবিরের সেক্রেটারি মাহবুব আকন্দ প্রমুখ।

এআর