নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমানসহ তার সহযোগীরা মদ্যপ অবস্থায় ঘোরাঘুরি করছিল। এ সময় কর্তব্যরত পুলিশ তাদের সাতজনকে আটক করে।
শনিবার ভোররাতে উপজেলার বিষা ইউনিয়নের বৈঠাখালি গ্রাম থেকে মদ্যপ অবস্থায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার ইসলামগাতি গ্রামের আলহাজ ফয়েজ উদ্দিনের ছেলে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান (৪৫), আলতাফ হোসেন (৪০), মহিদুল ইসলাম (৪০), আব্দুর রশিদ (৩৫), রহিদুল ইসলাম (৩৯), আব্দুর রাজ্জাক (৩৫) ও রনজিত দাস (৪০)।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মাসুদ চৌধূরী জানান, বৈঠাখালি গ্রামে রাতে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমানসহ তার সহযোগীরা মদ্যপ অবস্থায় ঘোরাঘুরি করছিল। এ সময় কর্তব্যরত পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
ওসি আরো জানান, এ ঘটনায় মাদকদ্রব্য ১৯৯০ এর (২৬) ধারায় একটি মামলা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলা হাজতে পাঠানো হয়েছে।
এমই





