প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পিরোজপুর জেলার নবনির্বাচিত ৩০ চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (০৫ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ জেলার নাজিরপুর, নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও পিরোজপুর সদর উপজেলার ৩০ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক ঈদতাজুল ইসলাম, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মাহমুদ হোসেন, সিনিয়র আইনজীবী এম এ মান্নান প্রমুখ।
ওএফ





