জয়পুরহাটের মাটিরঘর এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাসে ও কলা বোঝাই একটি ট্রাকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে অজ্ঞাতরা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জয়পুরহাট-বগুড়া সড়কে এ ঘটনা ঘটে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ ঘটনায় শ্যামলী পরিবহনের সুপারভাইজার আবু রায়হানসহ তিন যাত্রী আহত হয়েছেন বলে দাবি করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাট থেকে ঢাকাগামী বাস ও ট্রাক মাটিরঘর এলাকায় পৌঁছালে ৮-১০ জন দুর্বৃত্ত গাড়ি দুটির গতিরোধ করে যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে ও ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে।

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ও র্যা বের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে দুর্বৃত্তদের কাউকে আটক করা যায়নি।
জেআই