নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন পথচারী আহত হয়েছেন। তাদের নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌনে ৮টার দিকে বিএনপির সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেওয়ার পরপরই নয়া পল্টনের সড়কে একটি হাতবোমা বিস্ফোরণ ঘটে। আধা ঘণ্টা পর কয়েকশ’ গজ দূরে নাইটিঙ্গেল মোড়ে ঘটে আরও তিনটি হাতবোমার বিস্ফোরণ।

এ বিষয়ে পল্টন মডেল থানার ডিউটি অফিসার জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

এএইচ