অবৈধ সরকারের পদত্যাগ, গুন, খুন বন্ধ, রাজবন্ধীদের মুক্তির দাবি ও হরতালের ১ম দিনে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবির।

সকাল সোয়া ৭ টায় শাখা সেক্রেটারীর নেতৃত্বে মিছিলটি নারায়ণগঞ্জ মাসদাইর  বাজারের সামনে থেকে শুরু করে দেওভোগ পানির টাংকির মোড় গিয়ে শেষ হয় ।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শাখা সেক্রেটারী বলেন, আদর্শের লড়াইয়ে পরাজিত হয়ে অবৈধ ফ্যাসিস্ট সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাধারণ জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। এরই ধারাবাহিকতায় সারাদেশে শিবির কর্মীদের ক্রসফায়ার নাটক সাজিয়ে হত্যা করেছে সরকারের পেটোয়া বাহিনী ।

সরকার যদি তাদের এই ঘৃণ্য কার্যক্রম থেকে বিরত না হয় ছাত্রশিবির সারাদেশের সাধারণ মানুষ ও ছাত্রজনতাকে সাথে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলবে ।

তখন এই জনবিচ্ছিন্ন সরকার পালাবার পথ খুজেঁ পাবে না। আইন-শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। মিছিলে মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এসএইচ