কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নে বজ্রপাতে মেহেদী মিয়া (২২) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সকালে ওই ইউনিয়নে জোয়ানশাহী হাওরের আউনি এলাকায় এই ঘটনা ঘটে।
মেহেদী একই ইউনিয়নের কুকরারাই গ্রামের মো: শফিকুল ইসলামের ছেলে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে জোয়ানশাহী হাওরে নৌকা নিয়ে মাছ ধরছিলেন মেহেদী। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে নৌকাতেই তার মৃত্যু হয়।
এমবি





