রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয়ে (৩২) একজন নিহত হয়েছেন।
রোববার (১৬ মার্চ) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের পরনে ছিল লুঙ্গি ও কালো পাঞ্জাবি।
খিলগাঁও থানার এসআই সাদেকুল ইলসাম জানান, রাত ৩টার দিকে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয়ে (৩২) এক যুবক নিহত হয়েছেন।
খবর পেয়ে ভোর ৪টার দিকে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকার ব্রিজের পাশে একটি ফাঁকা মাঠ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





