"অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান" এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে নানা আয়োজনের মধ্য দিয়ে  আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক প্রাঙ্গণ থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)আয়োজনে র‍্যালি  বের হয়ে টাউন হলে গিয়ে শেষ হয়।পরে সেখানে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

র‍্যালির উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।

র‍্যালিতে পুলিশ সুপার সৈয়দ হারুনুর রশিদ ও অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদসহ নারীবান্ধব বিভিন্ন সামাজিক ও বেসরকারী এনজিও সংগঠন এবং শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

ওএফ