নীলফামারীতে জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার দুপুর হতে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার ৬ উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নীলফামারী সদরের একজনকে ১৫১ ধারায় আটক করা হয়।
নীলফামারী পুলিশের কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেন। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসাইন সাংবাদিকদের জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
এমআর





