কনটেইনারবাহী ট্রেলার ও যাত্রীবাহী টেম্পোর সংঘর্ষে তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং-এ এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সল্টগোলা লেভেল ক্রসিং এলাকা অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি কনটেইনারবাহী ট্রেলার যাত্রীবাহি টেম্পোটিকে ধাকা দেয়। এতে টেম্পোটি ধুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই টেম্পোর তিন যাত্রী নিহত এবং সাতজন আহত হন। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘাতক ট্রেলারটি আটক করেছে পুলিশ। তবে এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
ঢাকা. ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





