২০ দল আহুত দেশব্যাপী টানা অবরোধ ও ৭২ ঘন্টা হরতালের সমর্থনে মিছিল করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানা।
থানা আমীর আব্দুল্লাহ রেজার নেতৃত্বে আজ সকাল ৭ টার দিকে শাহমাখদুম এভিনিউতে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এতে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী আবু ইফতি, জামায়াত নেতা আবু সা’দ, তাজ, মোহাম্মদ উল্যাহ, আবু তারিক আহমেদ, ছাত্রনেতা সুমন।
বক্তারা অবিলম্বে দমননীতি বন্ধ করে সুষ্ঠ ও গণতান্ত্রিক ধারা বহাল করার জন্য সরকার এবং অভিষ্ট লক্ষ্যে না পৌছা পর্যন্ত জনগনকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান।
ইআর





