শেখ হাসিনার বারতা-নারী-পুরুষ সমতা। আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার এই প্রতিপাদ্য নিয়ে ৩০ সেপ্টেম্বর বুধবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে পালিত হয়েছে জাতীয় কন্যা দিবস -২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা।
শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসিন কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক মোল্লা নবুয়ত আলী , শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, মুসাফির নজরুল, উপজেলা কৃষি সম্প্রসার কর্মকর্তা মোছাঃ রুপালী খাতুন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী , সাংবাদিক মোঃ সাইফুল্লাহ,লেলিন জাফর, বিকাশ বাছাড়, মোঃ মুজাহিদ শেখ,জিল্লুর রহমান সহ আরো অনেকে।
শ্রীপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ ছাত্রী অংশ গ্রহন করে। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সাইফুল্লাহ /এএস
















