রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় সাগর নামে পাংশা থানার এক এএসআই নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তকতিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, এএসআই সাগর একজন কনস্টেবল নিয়ে তকতিপুর এলাকায় আসামি ধরতে যায়। সেখানে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঢাকা. ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





