রংপুরে নাশকতা ও বিশৃংখলার সাথে জড়িত থাকার অপরাধে বিএনপি-জামায়াতের চার কর্মী ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে আরো ৫২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, জেলার বিভিন্ন স্থানে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে পীরগাছা থানা পুলিশ বিএনপির দুইজন এবং মিঠাপুকুর থানা পুলিশ জামায়াতের দুই কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বিএনপি-জামায়াত কর্মীদের বিরুদ্ধে থানায় নাশকতা, গাড়ি ভাঙচুর ও বিশৃংখলার অভিযোগ রয়েছে। এদিকে একই সময়ে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক বিক্রি, সেবন, জুয়া খেলা, চাদাঁবাজি, হত্যা, সিআর ও জিআর মামলায় পলাতক ৫২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। চলমান অবস্থা ঠিক রাখতে এ অভিযান অব্যাহত রাখা হবে।
কেএইচ





