মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ইছাখাদা বাজারে বৃহস্পতিবার রাতে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশের দাবি, ট্রাকে আগুন দেয়ার সময় এমদাদ হোসেন নামে এক শিবিরকর্মীকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়েছে।
মাগুরা পুলিশ সুপার জিহাদুল কবির জানান, সদর থানার ইছাখাদা বাজারে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। সে সময় স্থানীয়রা শিবিরকর্মী ইমদাদ হোসেনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। সে মাগুরা সদর উপজেলার বাল্য গ্রামের আব্দুল ওহাব মিয়ার ছেলে।
কেএইচ





