পার্বত্য অঞ্চলে খুন, গুম, ধর্ষন, চাঁদাবাজি ও দেশমাতৃকার অতন্দ্র প্রহরী বাংলাদেশ সেনা বাহিনী নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আগামী ২১শে মে খাগড়াছড়ির মুক্ত মঞ্চে ডাকা মহা সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ। মহা সমাবেশ বানচাল করতে একটি কুচক্রি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে দাবী করেছে পাবর্ত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ।
পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের উপদেষ্টা মন্ডলির সভাপতি ইন্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইয়া জানান, ২১ তারিখ খাগড়াছড়িতে আমাদের কোন হরতাল কর্মসূচী নেই। ঐদিন খাগড়াছড়িতে মহা সমাবেশ কর্মসূচী পালিত হবে। একটি কুচক্রী মহল এ ধরণের অপপ্রচার চালিয়ে মহা-সমাবেশ বানচালেরর ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে মহা সমাবেশ সফল হবেই।
এদিকে যারা হরতালের গুজব ছড়াচ্ছে তাদের সাথে বাঙ্গালি ছাত্র পরিষদের কোন সম্পর্ক নেই উল্লেখ করে পার্বত্য নাগরিক পরিষদের মহা-সচিব ও পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, কোন প্রকার গুজবে কান দিয়ে সকল ধর্মের-গোত্রের-বর্ণের মানুষকে দল-মত-পথ না ভেবে দলে দলে আগামী ২১ তারিখের মহা সমাবেশে যোগদানের আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেন, যারা হরতালের গুজব ছড়াচ্ছে তাদের ছাত্র পরিষদের কোন সম্পর্ক নেই। আমরা পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের উপদেষ্টা মন্ডলি সিদ্ধান্ত নিয়েছি মহা-সমাবেশের। সুতরাং সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী ২১ তারিখ খাগড়াছড়িতে মহা-সমাবেশ হবেই ইনশাআল্লাহ। দুই এক জনের কথায় সমাবেশ বন্ধ হবেনা।
২১ তারিখ খাগড়াছড়িতে বাঙ্গালি ছাত্র পরিষদের কোন হরতাল কর্মসূচী আছে কিনা? জানতে চাইলে মুঠোফোনে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম মনির জানান, ২১ তারিখ পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের মহা সমাবেশ ছাড়া অন্য কোন কর্মসূচী নেই।
একটি কুচক্রি মহল ২১ তারিখ বাঙ্গালি ছাত্র পরিষদের হরতাল কর্মসূচী আছে বলে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত। বাঙ্গালি ছাত্র পরিষদের ২১ তারিখের মহা সমাবেশ বানচাল করতেই এই গুজবে। কোন প্রকার গুজবে কান না দিয়ে সমাবেশ সফল করার আহবান জানিয়েছেন তিনি।
এমই/অবু বকর





