তিনি বলেন, “কখনো যেন জামায়াত মেইনস্ট্রিম হতে না পারে। আমার সে কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইনস্ট্রিম হতে দেইনি।”
তার এ মন্তব্যকে ঘিরে বিরোধী মহলে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ নতুন করে সামনে এসেছে। রাজনৈতিক দলগুলোর দাবি, যদি কোনো উপদেষ্টা রাজনৈতিক দলকে মূলধারায় আসা ঠেকানোর কথা স্বীকার করেন, তবে তা নির্বাচনী নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।
এনএইচ