সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমার্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনেরর দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা।নির্বাচন কমিশন সূত্র জানায়, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৪৬৩ জন ভোটারের মধ্যে ৪৩৯ জন ভোট দেন।

নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল মজিদ (২) ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম অ্যাডভোকেট শাহ আলম পান ২০৫ ভোট।সহ সভাপতি পদে অ্যাডভোকেট গোলাম মোসস্তা ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে অ্যাডভোকেট মহিতুল ইসলাম ১৪১ ভোট ও অ্যাডভোকেট শেখ মিজানুর রহমান ৭৭ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন।একই পদে অ্যাডভোকেট ইউনূস আলী পান ১৩১ ভোট। যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট আশরাফুল ইসলাম বাবু ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হন।

একই পদে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর পান ১৮৩ ভোট। কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট জালাল উদ্দীন (২) ২২২ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে অ্যাডভোকেট খান মাহফুজুর রহমান পান ১৭৫ ভোট। সহ সম্পাদক (লাইব্রেরি বিষয়ক) পদে অ্যাডভোকেট ইউনূস আলী (২) ২২১ ভোট পেয়ে নির্বাচিত হন।

একই পদে অ্যাডভোকেট শফিকুল ইসলাম পান ১৫১ ভোট। সহ সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি) পদে অ্যাডভোকেট মেহেদী হাসান ২২১ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে শেখ জাহাঙ্গীর ১২০ ভোট ও অ্যাডভোকেট সালাউদ্দীন (২) ৭২ ভোট পান। সহ সম্পাদক (মহিলা বিষয়ক) পদে অ্যাডভোকেট ফারহানা ইয়াসমিন রত্না ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে অ্যাডভোকেট রওশন আরা পেয়েছেন ১২২ ভোট।

নির্বাহী সদস্যে তিনটি পদে অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল ২৮২ ভোট, অ্যাডভোকেট রফিকুল ইসলাম ২১৫ ভোট ও অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পী ২০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এআই