বরিশাল নগরীর চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবুল হাওলাদার ওরফে বিসিক বাবুল ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে র‌্যাব-৮ নলছিটি উপজেলার পরমপাশা গ্রাম থেকে ১২৮ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন হাওলাদার শাহিন (২৫) নামের একজনকে গ্রেফতার করে। সে নলছিটির কুড়ালিয়া গ্রামের বাসিন্দা।

র‌্যাবের অন্য এক অভিযানে ৬৭ পিস ইয়াবা, ১৯ বোতল ফেনসিডিল এবং একটি মোটরসাইকেলসহ কামরুল হাসান শাওন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে নগরীর আমির কুটির এলাকার মৃত আব্দুর সাত্তার খানের ছেলে।

এমএনজে