রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারকৃতরা মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।
আজ (৩০ ডিসেম্বর) বুধবার ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন এই বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়।
উপ-কমিশনার আরও বলেন, অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬ হাজার ৫২৬টি ইয়াবা, ১৪২ গ্রাম হেরোইন, এক কেজি ১৭৮ গ্রাম গাঁজা, এক লিটার মদ ও ৭৫ বোতল ফেনেসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে বলে জানান ওয়ালিদ হোসেন।
এমবি





