ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় উদয়ন স্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় এক রিকশা চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদয়ন স্কুলের সামনে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ৪০ বছর বয়সের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় কিছুই জানা যায়নি।
নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় ঢাবি শিক্ষার্থীরা। নিহতের গায়ে খয়েরী রংয়ের চেক শার্ট ও পরনে নীল রংয়ের একটি চেক লুঙ্গি রয়েছে।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]