ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচরে গাড়ি ভাঙচুরের ঘটনায় কুমিল্লার বিএনপি-জামায়াতের দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে এ মামলা করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, মঙ্গলবার মহাসড়কে গাড়ি ভাঙচুরের ঘটনায় ২২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার মধ্যে ২০ জনের নাম উল্লেখ রয়েছে, ২০০ জন পরিচয় বিহীন।

জেআই