গোপালগঞ্জ সদরে মোর্শেদায়ন নিশান (৩৫) নামে স্থানীয় একটি পত্রিকার সম্পাদক ও একটি টেলিভিশনের জেলা প্রতিনিধির বিরুদ্ধে তাঁর স্ত্রী জাকিয়া বেগমকে (৩০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।তবে মোর্শেদায়ন নিশানের দাবি ডাকাতরা তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে।
বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার বেদগ্রামে এ ঘটনা ঘটে।
জাকিয়ার বাবা হাজী জালাল উদ্দিন জানান, কয়েক মাস ধরে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন তার মেয়ের স্বামী মোর্শেদায়ন নিশান। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে তার মেয়েকে হত্যা করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম জানান, জেলা শহরের বেদগ্রাম এলকায় একটি বাড়িতে ডাকাতিকালে ডাকাতরা এক গৃহবধূকে হত্যা করেছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূকে হত্যা করা হতে পারে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্বামী মোর্শেদায়ান নিশান ও তার ভাইসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এমই





