গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে পুকুর পাড় হতে রবিউল ইসলাম (৪৮) নামে ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

স্থানীয়রা জানান, ২ দিন থেকে নিখোঁজ থাকার পর আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে উপজেলার পশ্চিম ছাপড়হাটী (কুশটারী) গ্রামের মৃত আছর উদ্দীনের পুত্র ধান ব্যবসায়ী রবিউলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। 

খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ- মোঃ আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। 

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- আতিয়ার রহমান সাংবাবাদিকদের বলেন, লাশের বামহাতে ক্ষতচিহ্ন আছে।

এমএনজে