কারখানা বন্ধ এবং ৩ মাসের বকেয়া বেতন না পেয়ে এশিয়া ডিজাইন লি: শ্রমিকদের মানবেতর জীবন-যাপন কাটছে বলে জানিয়েছেন এশিয়া ডিজাইন লি: সংগ্রাম কমিটির সভাপতি আ: হান্নান।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এক অবস্থান ধর্মঘট কর্মসূচীতে তারা এঅভিযোগ করেন।
রাজধানীর আশুলিয়ার এশিয়া ডিজাইন লি: এর শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খোলার দাবিতে অবস্থান ধর্মঘট করেছে শ্রমিকরা।
অবস্থান কর্মসূচীতে এশিয়া ডিজাইন লি: সংগ্রাম কমিটির সভাপতি আ: হান্নান বলেন, শ্রমিকদেরকে বিভিন্নভাবে তারিখ দিয়েও তাতে বেতন পরিশোধ করতে মালিক পক্ষ ব্যর্থ হয়েছে। এশিয়া ডিজাইন লি: এর শ্রমিকদের ৩ মাস ধরে বেতন ভাতা পরিশোধ করা হচ্ছে না। এতে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে।
তিনি বলেন, মালিকরা কখনোই শ্রমিকদের স্বার্থের কথা চিন্তা করে না। এখন রমজান চলছে, সামনে ঈদ। অথচ আমাদের হাতে কোন টাকা-পয়সা নেই।
তিনি বলেন, ঈদকে সামনে রেখে আমরা শ্রমিকদের সকল পাওনা পরিশোধ ও কারখানাটি খোলা রাখার দাবি জানাচ্ছি।
অবস্থান ধর্মঘটে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার, সহ-সভাপতি সাইদুল গনি, সাধারণ সম্পাদক মোস্তফা প্রমুখ।
এমএ/এসএইচ





