বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে জিয়া পরিবারের সুস্থ্যতা কামনা করে গতকাল সোমবার বগুড়া গাবতলী’র দক্ষিণপাড়া ইউনিয়ন বিএনপি ও যুবদল এবং ছাত্রদলের উদ্যোগে স্থানীয় বাজার চত্তরে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়।
এ উপলক্ষে বিএনপির নেতা আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমিনুল হাসান মমিন।
আরো বক্তব্য রাখেন বিএনপির নেতা আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, আব্দুল আলিম, দক্ষিণপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিরুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবীব সেলিম, শাহাদৎ হোসেন ঝুনু, যুবদল নেতা হোসেন আলী, শাহীন, উজ্জল, আবু তৈয়ুব, দক্ষিণপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, ছাত্রদল নেতা ফিরোজ আহম্মেদ প্রমূখ। শেষে দেশ-জাতি ও তারেক রহমান’সহ জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুল মালেক।
আল আমিন/এআই





