সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির উদ্দেশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ অঞ্চলের সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ শহর শিবির থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় দলটি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় রোববার ময়মনসিংহ শহর শিবির কার্যালয়ে শহর শিবিরের সভাপতি আবিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো: আব্দুল জব্বার।

এ সময় বক্তব্য রাখেন, শিবিরের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম ফরাজী, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান খান আকন্দ, ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর অধ্যাপক জসীম উদ্দিন, জামায়াতের জেলা সহকারী সেক্রেটারী মোজাম্মেল হক আকন্দ, শহর আমীর কামরুল আহসান এমরুল প্রমুখ।

এমকে