জামায়াতে ইসলামীর ডাকা দু'দিনের হরতালের প্রথম দিন নড়াইলের তুলারামপুর ইউনিয়ন জামায়াতের আমির ইব্রাহিম ফকিরসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে নড়াইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ইব্রাহিমের বাড়ি নড়াইল সদরের তুলারামপুর গ্রামে।

নড়াইল সদর থানার ওসি রেজাউল করিম জানান, হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় জামায়াতের এক নেতাসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এআর