পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যৌন নিপীড়নের প্রতিবাদে আয়োজন করা হয়েছে ‘যৌন নিপীড়নবিরোধী কনসার্ট’।
‘যৌন নিপীড়ন যেখানেই হোক, সেখানেই রুখে দাঁড়াও, প্রতিবাদী তুমি বিচারের দাবিতে আজই সোচ্চার হও’— এমন স্লোগানে আগামী শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হবে কনসার্টটি।
শুক্রবার বিকাল ৪টায় শুরু হয়ে কনসার্টটি চলবে রাত ১০টা পর্যন্ত।
আয়োজক সূত্রে জানা গেছে, ‘যৌন নিপীড়নবিরোধী কনসার্ট’-এ গান পরিবেশন করবেন অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস, কৃষ্ণকলি, গায়েন, জলের গান, জাগরণ, পথের দল, বাউল এক্সপ্রেস, মাকসুদ ও ঢাকা, মাদল, মিনার্ভা, শিরোনামহীন, শহরতলী, সমগীত, সহজিয়া, কফিল আহমেদ, কোনাল, ভব, মোবাশ্বের চৌধুরী (ওল্ড স্কুল), শায়ান, সভ্যতা ও সানি।
এমকে





