টানা দুইদিনের ভারি বর্ষণে মংলা বন্দরে পণ্য বোঝাই ও খালাস ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকে বন্দরের পশুর চ্যানেল, হাড়বাড়িয়া ও বহির্নোঙরে অবস্থান করা জাহাজগুলো থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে।

মংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো. গোলাম মোক্তাদির জানান, বর্তমানে বন্দরের পশুর চ্যানেল, হাড়বাড়িয়া ও বহির্নোঙরে দেশি-বিদেশি সাতটি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে ছয়টি বিদেশি ও একটি দেশি জাহাজ রয়েছে।

এদিকে, লঘুচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকায় মংলাসহ সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মৌসুমি লঘুচাপের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে।
আগামিকাল শুক্রবার ও আবহাওয়া অপরিবর্তীত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এআই/