নিখোঁজ হওয়ার একদিন পর এক মেরিন ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রকিবউল্লাহ রিমন। রোববার রাত সাড়ে ১১টার দিকে শুক্রাবাদের একটি নির্মাণাধীন ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে শেরেবাংলা থানা পুলিশ জানায়।
রিমনের খোঁজ পাওয়া যাচ্ছে না জানিয়ে শনিবার ঢাকার নিউ মার্কেট থানায় একটি জিডি করেছিল তার পরিবার।
পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তারা জানান, গত ১৬ ডিসেম্বর রিমন উত্তরার বাসা থেকে দুই সন্তানকে নিয়ে সায়েন্স ল্যাবরেটরি রোডে তার শ্বশুরবাড়িতে আসেন।
সেখানে বাচ্চাদের দিয়ে তিনি ধানমণ্ডি থেকে ঘুরে আসার কথা বলে বেরিয়ে যান। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
রোববার রাতে শুক্রাবাদে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে দুই বন্ধু ওই নিহত ব্যক্তিকে রিমন হিসেবে শনাক্ত করেন।
এমআর





