সব পৌরসভা ও ইউনিয়ন পরিষদকে ধূমপান মুক্ত ঘোষণা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
বৃহস্পতিবার তামাক বিরোধী জেলা টাস্কফোর্স কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
সীমান্তিকের অ্যাডভোকেসী অফিসার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, তামাকের ব্যবহার কমাতে মানুষকে সচেতন করে তুলতে হবে। তবে তামাক কোম্পানীগুলোর কৌশলী বিজ্ঞাপন বন্ধে জেলা প্রশাসনকে আরও কার্যকর উদ্যোগ ও মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।
আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেডএম নুরুল হক, সিভিল সার্জন কামরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, এন্টি ট্যোবাকো মিডিয়া অ্যালায়েন্সের নির্বাহী কমিটির সদস্য শাহ সুহেল আহমদ, মহানগর ইমাম সমিতির সভাপতি হাবিব আহমদ শিহাব, সীমান্তিকের প্রজেক্ট অফিসার আব্দুস সালাম, মিডিয়া অফিসার মুরাদ বক্স, প্রজেক্ট অফিসার শেফালী বেগম।
এছাড়া সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হযরত আলী, জেলা বাস শ্রমিক সমিতির সভাপতি সেলিম আহমদ ফলিক প্রমুখ।
অনুষ্ঠানের সহযোগিতায় ছিল সীমান্তিক তামাক মুক্ত প্রকল্প, সিলেট।
জেআই





