সিলেট নগরীর টিলাগড় এলাকায় তিন ছাত্রলীগ নেতাকর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। 

সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন প্রাক্তন ছাত্রলীগ নেতা ও স্থানীয় শাপলা সংঘের সভাপতি রাজন চৌধুরী, ছাত্রলীগ কর্মী তানিম ও মাবরুর। তাদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল মুন্সী বলেন, সোমবার রাত ১০টার দিকে টিলাগড় পয়েন্টে এ তিন ছাত্রলীগ নেতাকর্মী আড্ডা দিচ্ছিলেন।

এ সময় মুখোশ পরা কয়েকজন যুবক তাদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাদের ওসমানী হাসপাতালে নিয়ে যান।

এমবি