সোমবার (৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে একটি মিছিল নিয়ে দৈনিক বাংলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এস এম আবুবকর সিদ্দিক বলেন, গ্রেপ্তার চার নেতাকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে এবং রিকশা উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি বলেন, সরকারের সঙ্গে তারা সহযোগিতামূলকভাবে কাজ করতে চান। তবে নেতাদের মুক্তি ও উচ্ছেদ অভিযান বন্ধ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। সংগঠনের অন্যান্য দাবিও বিবেচনায় নিয়ে সরকারের পক্ষ থেকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি।
বিক্ষোভে অংশ নেওয়া রিকশাচালক আসলাম মিয়া বলেন, জ্বালানি, বিদ্যুৎ, পানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষ চাপের মধ্যে রয়েছে। এ অবস্থায় রিকশাচালকদের জীবিকার বিষয়টিও সরকারকে বিবেচনা করা প্রয়োজন।
আন্দোলনকারীদের অভিযোগ, ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের নামে চালক ও মালিকদের হয়রানি করা হচ্ছে। তারা এ ধরনের অভিযান বন্ধের পাশাপাশি গ্রেপ্তার নেতাদের দ্রুত মুক্তির দাবি জানান।
সংগঠনটির দাবি, গত বৃহস্পতিবার দুপুরে সবুজবাগ থানা পুলিশ ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চার নেতাকে আটক করে। তারা হলেন—সবুজবাগ থানা কমিটির সভাপতি আকবর, তার ছেলে ইয়াসিন, সেন্টু ও রহিম মহাজন।
গ্রেপ্তারের প্রতিবাদ এবং দাবি বাস্তবায়নের জন্যই সোমবারের বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এস











