নড়াইলে কলেজ ছাত্র মিঠুন নন্দী হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) নড়াইল আদালত সড়কে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে রেস্তরা মালিক সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ একাত্মতা ঘোষণা করে কর্মসচিতে অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরীফ মুনীর হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডু প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
রেস্তরা মালিক সমিতির সদস্য শহরের ভাদুলিডাঙ্গা গ্রামের শেখর নন্দীর একমাত্র ছেলে মিঠুন নন্দী নিখোঁজের ৩৭ ঘন্টা পর তার মৃতদেহ গত ১৮ অক্টোবর চিত্রা নদী থেকে উদ্ধার করা হয়। এঘটনায় নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে।
এসএইচ





