গাইবান্ধা জেলার সাত উপজেলার ৬৩টি ইউনিয়ন দীর্ঘ দু’সপ্তাহ ধরে বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে।

এতে সংশ্লিষ্ট এলাকার মানুষকে একদিকে যেমন চরম দূর্ভোগের মধ্যে পড়তে হয়েছে, অপরদিকে তাদের ৫৪ হাজার ৬৬৬ হেক্টোর জমির ফসল জলমগ্ন থাকায় তারা এখন দিশেহারা হয়ে পড়েছে।

গাইবান্ধা কৃষি বিভাগ জানিয়েছে, নিমজ্জিত ফসলী জমির মধ্যে ৩৩ হাজার ১৪২ হেক্টর সম্পুর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির মধ্যে রয়েছে আমন বীজতলা, রোপা আমন, শাক সবজি, আদা ও কলার ক্ষেত।

কৃষি বিভাগের দেয়া তথ্য মতে বন্যায় ২৭৬ কোটি ২৯ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে। ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে।

কৃষি বিভাগের উপ-পরিচালক আ.ক.ম. রুহুল আমিন জানান, সম্পুর্ণ রুপে নিমজ্জিত জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে।

এছাড়া আংশিক নিমজ্জিত জমির ফসল দীর্ঘদিন পানির নিচে থাকলে সেগুলোও নষ্ট হয়ে যাবে। তিনি বলেন, বন্যা পরবর্তী কৃষক পুনর্বাসনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে।

এসএইচ