রাজধানীতে নাশকতার প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ঢাকা জেলার আমিরসহ চার জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক এসএমএসে বৃহস্পতিবার একথা জানানো হয়।
র্যাব জানায়, রাজধানীর খিলগাঁও ও কমলাপুর এলাকা থেকে অভিযান চালিয়ে ঢাকা জেলা জেএমবির আমির মো. আব্দুল বাতেনসহ চার জঙ্গিকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, পেট্রোল বোমা, বিস্ফোরক ও জিহাদী বই উদ্ধার হয় বলে র্যাবের এসএমএসে বলা হয়।
এ বিষয়ে দুপুরে র্যাবের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এমই





