নাশকতার আশঙ্কায় গাজীপুরে ৪৩ জন বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সারাদিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, নাশকতা সৃষ্টি করতে পারে এমন সন্দেহে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে গাজীপুরের টঙ্গী থানা থেকে ৩৬ জন, কাপাসিয়া থানা থেকে ৩ জন, কালীগঞ্জ থানা থেকে ৩ জন এবং জয়দেবপুর থানা থেকে ১ জনকে গ্রেফতার করা হয়।
এআই





