কুষ্টিয়ার ভেড়ামারায় সুজন সিকদার (২৮) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাতবাড়িয়া এলাকার একটি লিচু বাগান থেকে গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে লাশ পড়ে থাকতে দেখে স্থানীরা থানায় খবর দেয়। খবর পেয়ে ভেড়ামারা থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সুজন কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার সুখনগর বস্তির মঞ্জিল সিকদারের ছেলে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম শাহীন বলেন, সুজন সিকদারকে ছুরিকাঘাত ও গলাকেটে হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাত দুইটা থেকে চারটার মধ্যে তাকে হত্যা করা হতে পারে।

এমবি