উদ্বোধন হতে যাচ্ছে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী। আগামীকাল শুক্রবার চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের (সিপিজেএ) উদ্যোগে এ প্রদর্শণীর আয়োজন করা হয়েছে।

সিপিজেএ প্রথমবারের মতো ঢাকা, চট্টগ্রাম, নেপালের কাঠমান্ডু এবং ভারতের কলকাতায় এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করছে।

শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির প্রদর্শনী হলে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম ও ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার।

উদ্বোধনের পর শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে ৩০ নভেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে।

ইআর