এখতিয়ার বহিভুত, ক্ষমতার অপব্যবহার ও বেআইনী কার্যক্রমের অভিযোরেগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান, কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু, কমিশনার ড. মো. নাসির উদ্দিন আহমেদ এবং ডিজি (প্রশাসন.অর্থ ও সংস্থাপন) মো. শহিদুজ্জামানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. কামাল হোসেন দুদক চেয়ারম্যানসহ ওই ৪জনের কাছে পৃথক ভাবে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে দুদকচেয়ারম্যানসহ ওই ৪ শীর্ষ কর্মকর্তাকে সরাসরি বলা হয়েছে; আপনারা কিছু অবৈধ ও এখতিয়ার বহির্ভুত কার্যক্রম পরিচালনা করেছেন।ওইসব রেকর্ড সংযুক্ত করে দুদকে নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়েছে,, উল্লেখিত অবৈধ ও এখতিয়ার বহির্ভুত কর্মকান্ডের জন্য অনুতপ্ত হইবেন এবং ভবিষ্যতে দুদক আইন ও বিধিমালার বিধান মতে কমিশনের কার্যাদি সঠিকভাবে পালনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
নোটিশে অরো বলা হয়েছে,জনস্বার্থে আপনাদের বিরুরেদ্ধ আইনের সঠিক বাস্তবায়ন ও অনুসরণের জন্য আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোটিশে উল্লেখ করা হয়েছে; 'গত ০৩/১১/২০১৪ ইং তারিখে মহাপরিচালক (প্রশাসন, সংস্থাপন ও অর্থ) মোঃ সহিদুজ্জামানের স্বাক্ষরে দুদকের পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন,, যতন কুমার রায় এবং আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকীকে যথাক্রমে দুদকের প্রধান কার্যালয় (অনুসন্ধান ও তদন্ত-১), প্রধান কার্যালয় (অনুসন্ধান ও তদন্ত-৩) এবং দুদকের বিভাগীয় কার্যালয় বরিশালে বদলির আদেশ জারি করা হয়েছে। ( প্রজ্ঞাপন (নং দুদক/৩-২০০৮(গ)/সংস্থাপন (অংশ-২, ৩২১৩৬) ।
একই তারিখে দুদকের উপ-পরিচালক মোঃ জাকির হোসেন, মোঃ তৌফিকুল ইসলাম এবং উপ-পরিচালক মুহঃ মাহবুবুল আলমকেও পদায়নের প্রজ্ঞাপন (নং দুদক/৩-২০০৮(গ)/সংস্থাপন (অংশ-২)/৩২১৩৭ (৪০) জারি হয়। এতে কমিশনের অনুমোদন ছিলো না।
আর মহাপরিচালক মোঃ সহিদুজ্জামানের একক স্বাক্ষরে প্রজ্ঞাপনগুলো জারি হয়।
দুদকের সহকারি পরিদর্শক মুহাম্মদ মফিজুর রহমানকে ‘অসদাচরণ’ ও ‘প্রতারণা’র দায়ে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয় ১৪/০১০/২০১৪ ইং তারিখে।
অথচএ বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর কমিশন সভায় উত্থাপন করে অনুমোদন নেয়া হয়। কিন্তু তার বিরুদ্ধে শাস্তিমূলক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কোনো সিদ্ধান্ত কমিশনে নেয়া হয়নি।
একে





