জেলার নলছিটি উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট ইউনুস লস্করের গাড়িতে পেট্রোলবোমা মেরেছে দুর্বৃত্তরা। নলছিটি উপজেলা পরিষদের গ্যারেজে রাখা অবস্থায় সোমবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে গাড়ির ভিতর পুড়ে যায়।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মঙ্গলার সকালে পৌর এলাকার মল্লিকপুর থেকে যুবদলকর্মী মো. নাসির হাওলাদার (৪২) ও মো. কালাম মল্লিককে (৩৮) আটক করেছে থানা পুলিশ।
ঝালকাঠি পুলিশ সুপার (এসপি) মো. মজিদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রকিব ও নলছিটি থানার ভারপ্রাপ্ত (ওসি, তদন্ত) এসএম মাকসুদ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার মো. মজিদ আলী।
নলছিটি থানার ওসি, (তদন্ত) এসএম মাকসুদ জানান, উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট ইউনুস লস্করের সরকারি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই যুবদলকর্মীকে জড়িত সন্দেহে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এএইচ





